হাজীগঞ্জে মো. নাছির উদ্দিন পলাশ (৩৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
শনিবার বেলা তিনটার দিকে কুমিল্লা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত কয়েকদিন ধরে ডেঙ্গু রোগে ভুগছিলেন। সে হাজীগঞ্জ বাজারস্থ পলাশ টেলিকমের সত্ত্বাধীকারী ও পৌরসভাধীন ৮নং ওয়ার্ড টোরাগড় গ্রামের দক্ষিণ পাড়া আমির কাজী বাড়ির মৃত আবু তাহেরের মেঝো ছেলে।
এলাকার বাসিন্দা মো. জাহাঙ্গীর হোসেন ও ব্যবসায়ী প্রতিনিধি জিসান আহমেদ ছিদ্দিকী জানান, গত কয়েকদিন ধরে ব্যবসায়ী মো. নাছির উদ্দিন পলাশ জ্বরে ভুগছিলেন। পরে তার শারিরিক অবস্থার অবনতি হলে তিন দিন পূর্বে তাকে কুমিল্লা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে পরীক্ষা-নিরিক্ষায় তার ডেঙ্গু রোগ ধরা পড়ে।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা গোলাম মাওলা জানান, চলতি মৌসুমে এই ম হাজীগঞ্জে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মো. নাছির উদ্দিন পলাশের মৃত্যু হয়। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এদিকে জেলা সদর হাসপাতালে তিন শিশুসহ ৪০ জন নারী-পুরুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।