POPULAR BD NEWS
Popular BD News Logo

রামপুরে প্রিমিয়ার সিমেন্টের কাছের মানুষ নির্মাণ বন্ধু মিলনমেলা অনুষ্ঠিত

মো. হোসেন বেপারী - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ২০, ২০২৩ | সময়: ১০:০০ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ ইউনিয়নের রামপুর বাজারে প্রিমিয়ার সিমেন্টের কাছের মানুষ নির্মাণ বন্ধু মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার রামপুর বাজারে প্রিমিয়ার সিমেন্ট কোম্পানির সহযোগিতায় ও মজুমদার এন্টার প্রাইজের আয়োজনে মজুমদার এন্টার প্রাইজের স্বত্বাধিকারী সুমন মজুমদারের সভাপতিত্বে ও প্রিমিয়ার সিমেন্ট কোম্পানির মার্কেটিং অফিসার কামরুল হাসানের সঞ্চালনায় ৩০জন রাজমিস্ত্রীকে নিয়ে অনুষ্ঠিত হয় এ কাছের মানুষ নির্মান বন্ধু মিলনমেলা।

এতে প্রধান অতিথির বক্তৃতা করেন প্রিমিয়ার সিমেন্ট কোম্পানির চাঁদপুর জেলার সহকারী ম্যানেজার সাখাওয়াত হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, কোম্পানির মার্কেটিং অফিসার মামুন মিয়াজি ও কোম্পানির ইঞ্জিনিয়ার ফরহাদ হোসেন।

বক্তারা দেশের বৃহত্তম কোম্পানি, ভবন নির্মাণ করেছে ও প্রিমিয়ার সিমেন্টের গুরুত্ব তুলে ধরেন।

শেষে অনুষ্ঠানে অংশ নেওয়া সকলকে কোম্পানির পক্ষ থেকে বিভিন্ন উপহার প্রদান করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন