হাজীগঞ্জ রাতে নিখোঁজ হওয়ায় মানসিক ভারসাম্যহীন রহিমা বেগমের মৃতদেহ ডোবা থেকে উদ্ধার করেছে স্থানীয়রা।
গেলো শনিবার রাতে হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ মাষ্টার পাড়ায় ভারসাম্যহীন রহিমা বেগম ডোবাতে ঝাঁপিয়ে পড়েন।
রাতে ফায়ার সার্ভিসের একটি দল ডোবায় তল্লাশি করেও মৃতদেহ উদ্ধার করতে পারে নি। পরেরদিন রবিবার সকালে চাঁদপুর থেকে ডুবুরি দল এসেও মৃতদেহের সন্ধান পায়নি।
অবশেষে নিখোঁজ রহিমা বেগমের আত্মীয় স্বজন ডোবায় নেমে পরিস্কার করতে থাকে। একপর্যায়ে মৃতদেহটি ভাসমান অবস্থায় দেখতে পায়।
হাজীগঞ্জ থানার উপপরিদর্শক প্রভাকর বড়ুয়া ঘটনাস্থলে পরিদর্শন করে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন করেন।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুর রশিদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।
রহিমা বেগম হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল ইউনিয়নের নাটেহারা গ্রামের সর্দার বাড়ীর মৃত আবু তাহেরের স্ত্রী। দীর্ঘ তিনবছর যাবত পরিবারের অন্যান্যদের সাথে হাজীগঞ্জ মকিমাবাদ মাষ্টার পাড়ায় বাসা ভাড়া থাকতেন। আর ভাড়া বাসার পিছনে ছিল এই ডোবা।