POPULAR BD NEWS
Popular BD News Logo

পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা দিলো হাজীগঞ্জ থানা পুলিশ

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ১৪, ২০২৩ | সময়: ৩:২৩ অপরাহ্ণ

চাঁদপুর জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম ও পুনাক সভাপতি ডা. আফসানা শরমীকে বিদায় সংবর্ধনা দিয়েছেন হাজীগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় হাজীগঞ্জ পশ্চিম বাজারের আনন্দ প্যলসে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে থানা অফিসার ইনচার্জ আবদুর রশিদের সভাপতিত্বে ও ওসি তদন্ত নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, রাশেদুল হক ও পঙ্কজ কুমার দে, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম তানজীর, মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু তাহের, হাজীগঞ্জ রিপোর্টাস ইউনিটির সভাপতি মুন্সী মোহাম্মদ মনির, ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া ও উপ-পরিদর্শক মেজবাউল হক, পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সঞ্জয় কর্মকার, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাসুদ আহমেদ।

পরে বিদায়ী সংবর্ধিত পুলিশ সুপার ও তাঁর সহধর্মিণী অনূভুতি প্রকাশ করেন।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে সবাই ভোজনে অংশ নেয়। ওই সময় ইউপি চেয়ারম্যান, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন