POPULAR BD NEWS
Popular BD News Logo

একটু বৃষ্টিতে রাস্তার বেহাল দশা, জনসাধারণের ভোগান্তি

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ১২, ২০২৩ | সময়: ৯:০০ পূর্বাহ্ণ

একটু বৃষ্টি হলেই নওহাটা গ্রামের চলাচলের রাস্তা অনুপযোগী হয়ে ওঠে জনসাধারণের।

হাজীগঞ্জ উপজেলার ৪নং কালোচোঁ ইউনিয়নের রামপুর – নওহাটার গ্রামের চলাচলের প্রধান এই রাস্তার এমন বেহাল দশায় জনসাধারণের ভোগান্তি চরমে।

জানাগেছে, নওহাটা গ্রামের প্রধান রাস্তাটি মাটির হওয়ায় সামান্য বৃষ্টি হলেই রাস্তায় কাদা হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। গ্রামের একমাত্র গুরুত্বপূর্ণ রাস্তাটি পাকা না হওয়ায় মানুষকে বছরের পর বছর ধরে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বৃষ্টিতে ছোট-বড় খানাখন্দে পরিণত হচ্ছে রাস্তাটি, বিভিন্ন ছোট ছোট যানবাহনের আরোহীদের চড়ম দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিনিয়ত।

এছাড়াও রাস্তাটি দিয়ে স্কুল কলেজের শিক্ষার্থীরা যাতায়াত করে থাকে কিন্তু বর্ষা মৌসুমে রাস্তাটিতে কাদা পানি থাকার কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যেতে পারে না শিক্ষার্থীরা। র্দীঘ সময় পার হলেও গ্রামীণ এই অবহেলিত রাস্তায় এখন পর্যন্ত আধুনিকতার কোনো ছোঁয়া লাগেনি। এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে জানান, রাস্তাটি দিয়ে প্রতিদিন শতশত মানুষ চলাচল করছে। অথচ এরকম একটা গুরুত্বপূর্ণ রাস্তা পাকা করণ করা হচ্ছে না।

স্থানীয়রা জানান, এই রাস্তা এতটাই খারাপ যে ভ্যান গাড়ি সহ ছোট বড় একটা গাড়িও ঢুকতে সাহস পায় না, আর বৃষ্টি হলে তো কথাই নেই গাড়িতো দূরের কথা পায়ে হেটেও যাওয়া যায় না। এলাকার রাস্তাটি পাকা করণ করা হলে জনসাধারণের কষ্ট দূর হবে। রাস্তাটি দ্রুত পাকা করণ করার জন্য মেজর(অব:) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি’র সু-দৃষ্টি কামনা করেন।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন