POPULAR BD NEWS
Popular BD News Logo

শুধু মানুষ নয়, পাখিরাও পরকীয়া করে ঘটে বিচ্ছেদ: বলছে গবেষণা

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ১০, ২০২৩ | সময়: ৬:১৪ অপরাহ্ণ

একে অপরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও বিশ্বাসের ওপরেই টিকে থাকে মানুষের সম্পর্ক। একে অপরের প্রতি শ্রদ্ধা না থাকলে, ভালোবাসা বা বিশ্বাসের অভাব হলে বিচ্ছেদের পথে হাঁটেন দম্পতিরা। পশু, পাখিদের মধ্যেও যে এমন মান-অভিমানের পালা চলে, তাদের সম্পর্কেও যে ‘বিচ্ছেদ’ শব্দের অস্তিত্ব রয়েছে, তা সম্প্রতি লক্ষ্য করেছেন গবেষকরা।

 

এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এক প্রতিবেদনে জানানো হয়, গবেষকরা বলছেন, পাখিদেরও সঙ্গীর কাছ থেকে বিচ্ছেদ নেওয়ার নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। পশুদের মধ্যে কখনও কখনও বহুগামিতা দেখা গেলেও পাখিরা সাধারণত একটি প্রজননবর্ষে একজন সঙ্গীকেই নির্বাচন করে থাকে। বিচ্ছেদের কারণগুলো একরকম হলেও প্রজাতি অনুযায়ী বদলে যায় বিচ্ছেদ নেওয়ার ধরন।

পাখি যুগলদের মধ্যে বিচ্ছেদের কারণগুলোও অনেকটা মানুষের মতো। যৌনজীবনে অতৃপ্তি, আশপাশের পরিবেশ বা অন্যান্য নানা কারণে অবসাদ থেকেই তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে থাকে।

এ ছাড়াও সঙ্গীর সঙ্গে অশ্লীল আচরণ, বহুগামী মনোভাব, পরিযায়ী পাখিদের এক জায়গা থেকে অন্য আরেক জায়গার দূরত্ব এবং বয়সজনিত মৃত্যুর সঙ্গে বিচ্ছেদের পারস্পরিক সম্পর্ক রয়েছে বলে মনে করছেন গবেষকরা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন