POPULAR BD NEWS
Popular BD News Logo

মাদক বিক্রেতাকে আটক করেছে চাঁদপুর কোস্ট গার্ড

চাঁদপুর প্রতিনিধি | প্রকাশিত: জুলাই ৮, ২০২৩ | সময়: ৩:৪১ অপরাহ্ণ

চাঁদপুর শহরের পালবাজার এলাকায় অটোবাইকে তল্লাশি চালিয়ে ২ কেজি গাঁজাসহ মোঃ কালু মাঝি (৪৫) নামে মাদক বিক্রেতাকে আটক করেছে কোস্ট গার্ড।

শনিবার (৮ জুলাই ) সকালে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

আটক মোঃ কালু মাঝি চাঁদপুর শহরের মধ্যম শ্রীরামদী গ্রামের বাসিন্দা।

মুনাফা তকি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৭ জুলাই) আনুমানিক ১৯০০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এর নেতৃত্বে চাঁদপুরের পাল বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন একটি অটোবাইকের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্য কর্তৃক থামার সংকেত দেয়া হয়। আভিযানিকদল কর্তৃক ইজিবাইকটি তল্লাশী করে সিট কভারের নিচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় দুই প্যাকেট থেকে মোট ২ কেজি গাঁজাসহ কালুকে আটক করা হয়।

তিনি আরও বলেন, পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হেদায়েত উল্যাহ মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ মাদক (গাঁজা) ব্যবসায়ীকে ০৯ মাসের সশ্রম কারাদণ্ড প্রধান ও ১০০ টাকা অর্থদণ্ড করেন ও জব্দকৃত গাঁজা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন