POPULAR BD NEWS
Popular BD News Logo

প্রধানমন্ত্রীর আহ্বানে ক্রিকেটে ফিরলেন তামিম

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ৭, ২০২৩ | সময়: ৭:১৮ অপরাহ্ণ

প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে মান-অভিমান ভুলে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল।

আফগানিস্তানের বিপক্ষে চলমান সিরিজের শেষ দুই ম্যাচে আর তাকে পাওয়া যাবে না। দেড় মাস পর জাতীয় দলে ফিরবেন তিনি।

তার মানে অক্টোর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপ এবং তার আগে পাকিস্তান-শ্রীলংকায় অনুষ্ঠিতব্য এশিয়া কাপে তার সার্ভিস পাবে বাংলাদেশ দল।

গত বৃহস্পতিবার সকালে চট্টগ্রামে সাংবাদ সম্মেলন করে হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল।

২০০৭ সালের ৯ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে ওয়ানডে ক্রিকেটের মধ্য দিয়ে আন্তর্জাতিকে অভিষেক হয় তামিম ইকবালের।

অভিষেকের পর থেকে ধারাবাহিক পারফর্ম করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান ড্যাশিং এই ওপেনার।

দেশের হয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ৩৮৯ ম্যাচে অংশ নেন তামিম। ব্যাট হাতে দেশের হয়ে সবচেয়ে বেশি ২৫টি সেঞ্চুরি আর ৯৪টি ফিফটির সাহায্যে দেশের হয়ে সর্বোচ্চ ১৫ হাজার ২০৫ রান করেন তিনি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন