POPULAR BD NEWS
Popular BD News Logo

দলিল লেখক খায়রুল ইসলাম বিল্লাল এর স্মরণ সভা দোয়া অনুষ্ঠিত

চাঁদপুর প্রতিনিধি | প্রকাশিত: জুলাই ৬, ২০২৩ | সময়: ১২:০২ পূর্বাহ্ণ

চাঁদপুর জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক ও অনলাইন দৈনিক চাঁদপুর সময় পত্রিকার সাবেক উপদেষ্টা, এবং বাংলাদেশ দলিল লেখক সমিতির সহ সাংগঠনিক সম্পাদক, চাঁদপুর সদর উপজেলা কৃষকলীগের সভাপতি ,

 

শিশু থিয়েটার, ও দোয়েল, মেঘালয় সাংস্কৃতিক কেন্দ্র সংগঠনের যৌথ আয়োজনে ৬ জুলাই বুধবার রাত ৮ টায় চাঁদপুর চর্চাকেন্দ্রে স্মরন সভা অনুষ্ঠিত হয়, মেঘালয় সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক, মোহাম্মদ হোসেন আখন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন শিশু থিয়েটারের প্রতিষ্ঠাতা ও সভাপতি, পি এম বিল্লাল, শিশু থিয়েটার প্রতিষ্ঠাতা সদস্য, শৈবাল মজুমদার,শিশু থিয়েটারের নির্বাহী পরিচালক,মো:লিটন, আরো উপস্থিত ছিল মেঘালয় সাংস্কৃতিক কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি, মোহাম্মদ নূরে আলম, দোয়েল সাংস্কৃতিক সংগঠনের নৃত্য প্রশিক্ষক, মো: রাহাদুল ইসলাম,

 

এ সময় পি এম বিল্লাল বক্তব্য বলেন খায়রুল ইসলাম বিল্লাল ভাই ছিলেন একজন সংস্কৃতিমনা মানুষ, তিনি একজন ভালো দলিল লেখক, ও ভালো একজন সংগঠক ছিলেন। উনি একজন হেল্পফুল মানুষ ছিলেন। আমরা ওনাকে হারিয়ে ফেলেছি পরপারে যেন উনি ভালো থাকে এই দোয়াই করি। আল্লাহতালা ওনাকে জান্নাতবাসী করুক। মেঘালয় সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি, মোহাম্মদ নূরে আলম বলেন খায়রুল ইসলাম বিল্লাল ভাইয়ের সাথে পরিচয় আমার বেশি দিনের নয়। উনি সংস্কৃতি অঙ্গনকে খুব ভালবাসতেন। উনার কাছে কোন সাংস্কৃতিক কর্মী গেলে অন্তত না খেয়ে ফিরে আসতো না, আমরা ওনার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

 

সবশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করে। মেঘালয়ের সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক, মোঃ হোসেন আখন।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন