POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জ পৌরবাসীর অনেক সমস্যাই সমাধান হয়েছে

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২০ | সময়: ১০:২২ অপরাহ্ণ

ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মো: মাহফুজুল হক বলেছেন, আমি প্রায় ৫ বছরের আপনাদের জনপ্রতিনিধি হিসেবে কাজ করতে গিয়ে চেষ্টা করেছি, পৌরসভার সার্বিক অবস্থা বিবেচনা সর্বোচ্চ সেবা দানের। সেই হিসেবে বলতে চাই, পৌরবাসীর আজ অনেক সমস্যাই সমাধান হয়েছে। তবে জলাবদ্ধতা নিরসণে এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে এখনো কিছু কাজ বাকী রয়েছে। এইসব প্রকল্প ইতিমধ্যেই জমা দিয়েছি। আশা করছি নির্বাচনের পরে প্রকল্পের কাজ শুরু হলে, পৌরবাসীর সকল সমস্যা সমাধান হবে।

তিনি আরো বলেন, আমি আপনাদের সন্তান, বিগত দিনগুলোতে কাজ করতে গিয়ে হয়তবা ভুল ত্রæটি হয়ে থাকতে পারে , হয়তবা জনস্বার্থ বিবেচনা করে অনেক সময় অনেক কঠোর হতে হয়েছে। তাই এইসব বিষয়ে আপনারা ভুল বুঝবেন না।
গতকাল শুক্রবার রাতে পৌর এলাকার ৮নং ওয়ার্ডের পাটওয়ারী বাড়িতে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহিম পাটওয়ারীর সভাপতিত্বে এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, ওয়ার্ড আওয়ালীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান নান্নু, সাংগঠানিক সম্পাদক ও কাউন্সিলর প্রার্থী দিলীপ চন্দ্র দাস, নুরুজ্জামান পাটওয়ারী, মাও. কাউসার, শাহজামাল পাটওয়ারী প্রমুখ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন