POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলবে মিললো নোয়াখালীর গৃহবধূ পলির মৃতদেহ

সুমন আহমেদ, মতলব উত্তর | প্রকাশিত: জুলাই ৪, ২০২৩ | সময়: ৯:০১ অপরাহ্ণ
মতলব উত্তরে পাওয়া গেল নোয়াখালীর এক গৃহবধূর লাশ। তার নাম পলি আক্তার, বয়স ২৮ বছর। বাড়ি নোয়াখালী সদর উপজেলায় নোয়ান্নাই ইউনিয়নের জাগিদার বাড়ি গ্রামে। সে ওই গ্রামের তাজুল ইসলাম ও ফাতেমা বেগমের মেয়ে। তার স্বামীর নাম মো. রুবেল মিয়া।
মঙ্গলবার (৪ই জুলাই) সকালে উপজেলার বাগান বাড়ি ইউনিয়নের কালীর বাজার-বাগান বাড়ি রাস্তার নয়াকান্দি গ্রামের পাশে মৃত অবস্থায় পরে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়।
পরে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো.মহিউদ্দিন বলেন, ডিবি পুলিশের মাধ্যমে লাশের পরিচয় শনাক্ত করা হয়। ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরন করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্টের পর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। আঘাতের কোন চিহ্ন নেই, তবে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে দূর থেকে হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন