POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে ৬ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ এক জনকে আটক করেছে কোস্ট গার্ড

চাঁদপুর প্রতিনিধি | প্রকাশিত: জুলাই ৩, ২০২৩ | সময়: ৮:৩৩ অপরাহ্ণ

সোমবার (০৩ জুলাই ২০২৩) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ০৩ জুলাই ২০২৩ আনুমানিক ১৩৫০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এর নেতৃত্বে চাঁদপুর পালবাজার ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কুমিল্লা থেকে হরিণা ফেরীঘাটগামী একটি সিএনজির গতিবিধি সন্দেহজনক মনে হলে থামার সংকেত দেয়া হয়। আভিযানিকদল কর্তৃক সিএনজিটি তল্লাশী করে একটি প্লাস্টিকের বস্তায় পপকর্নের ভিতরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৩টি প্যাকেট থেকে মোট ৬ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ০১বোতল বিদেশী মদসহ একজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি মোঃ আবু সিদ্দিক (৩২), মাদারিপুর জেলার মিটাপুর গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় জব্দকৃত মাদক (গাঁজা) কুমিল্লা থেকে বিক্রির উদ্দেশ্য চাঁদপুরে আনা হয়। আটককৃত ব্যক্তি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে বলে জানাযায়।

 

তিনি আরও বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থাগ্রহণের জন্য জব্দকৃত গাঁজা ও আটককৃত ব্যক্তিকে চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন