POPULAR BD NEWS
Popular BD News Logo

ঈদে আট ফুটবল দল মাতাবেন হাটিলা ইউনিয়ন প্রিমিয়ারলীগ

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: জুন ২৮, ২০২৩ | সময়: ৯:৫৫ অপরাহ্ণ

ঈদুল আযহার পরদিন শুক্রবার হাজীগঞ্জ উপজেলার ৮ নং হাটিলা পূর্ব ইউনিয়নে আটটি ফুটবল দল নিয়ে মাতাবেন হাটিলা ইউনিয়ন প্রিমিয়ারলীগ।

ইউনিয়নের একঝাঁক তরুণ উদীয়মান প্রজন্মকে নিয়ে এই প্রিমিয়ারলীগের আটটি দল হচ্ছে
মেইলবাসী, এস পাওয়ার, এফসি অল স্টার, দিশারী ক্রীড়া সংঘ, স্বপ্নের গুঁড়ি এফসি, স্টার স্কোয়াড, তরুণ প্রজন্ম সংঘ ও নাইন স্টার।

উদ্বোধনী ম্যাচটি শুক্রবার সকাল সাড়ে সাতটায় খেলবে স্বপ্নের গুঁড়ি এফসি বনাম স্টার স্কোয়াড।

পরবর্তীতে নকআউট খেলায় অংশ নিবে দিশারী ক্রীড়া সংঘ বনাম এফসি অল স্টার, এস পাওয়ার বনাম তরুণ প্রজন্ম সংঘ, নাইন স্টার বনাম মেইলবাসী।

সবকটি খেলা হাটিলা টঙ্গীরপাড় হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে। সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে শনিবার। তার আগে দর্শক মাতাতে সাবেক ফুটবল খেলোয়াড়দের নিয়ে খেলবে শুকরান হাসপাতাল একাদশ বনাম রাসেল ট্র্যাভেলস। খেলার মিডিয়া পার্টনার হিসেবে থাকছেন পপুলার বিডিনিউজ।

খেলায় অংশ নেয়া দলের অধিনায়কেরা ইউনিয়নবাসী ও ক্রীড়াপ্রেমী সবাইকে খেলা দেখার আহবান জানান।

খেলার আয়োজক রাসেল ট্র্যাভেলসের সত্ত্বাধিকারী এএসএম রাসেল মজুমদার বলেন আটটি দল লটারীর মাধ্যমে চারভাগে নকআউট পর্বে খেলবে।

সবাইকে ঈদ শুভেচ্ছা জানিয়ে প্রিমিয়ারলীগের সার্বিক তত্ত্বাবধানে থাকা ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার বলেন, খেলাধুলার মাধ্যমে সমাজে কিশোর গ্যাং ও মাদক নির্মূলে ভূমিকা রাখবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন