POPULAR BD NEWS
Popular BD News Logo

বিএনপি হাঁক-ডাকে সীমাবদ্ধতা থাকে, শেখ হাসিনা কারো কাছে নতজানু হয় না : শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি | প্রকাশিত: জুন ২৭, ২০২৩ | সময়: ১১:৫৪ অপরাহ্ণ

যেই আন্দোলনে জনসম্পৃক্ততা নেই, সেই আন্দোলন কখনো সফল হয় না। বিএনপি সব ঈদের পর আন্দোলনের ডাক দেয়। তারা শুধু হাঁক-ডাকে সীমাবদ্ধতা থাকে বলে মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এমপি।

তিনি সোমবার সকালে চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে স্কুল শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

বৈদেশিক চাপ সম্পর্কে মন্ত্রী বলেন, আমরা বীরের জাতি। তাই কোন চাপের কাছে বাংলাদেশ মাথা নত না করে মাথা উঁচু করে চলবে। বঙ্গবন্ধু বলে গেছেন, বাঙ্গালীরা কখন কারো কাছে নতজানু হতে পারে না।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন