POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে ইসকনের আয়োজনে রথযাত্রা

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: জুন ২৭, ২০২৩ | সময়: ৯:০৫ অপরাহ্ণ

হাজীগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামও(ইসকন) এর আয়োজনে রথযাত্রা মহোৎসব পালিত হয়।

মঙ্গলবার দুপুরে পৌর শ্মশান অভয়নগর শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে উল্টো রথযাত্রা টেলিকনফারেন্স উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও অনুষ্ঠানের প্রধান অতিথি সুজিত রায় নন্দি।

শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব পৌর শ্মশান অভয়নগর থেকে বের সাত কিলোমিটার পাড়ি দিয়ে কৈয়ারপল উচ্চোঙ্গা শ্রী শ্রী রাধা গোবিন্দ ইস্কন মন্দিরে রথযাত্রার সম্পন্ন হয়।

উচ্চোঙ্গা শ্রী শ্রী রাধা গোবিন্দ ইস্কন মন্দিরে পরিচালক সুকুময় কানাই দাস অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠান সমাপ্তি হয়।

রথযাত্রা শুরুতেই হাজীগঞ্জ থানা পুলিশের নবাগত অফিসার ইনচার্জ আব্দুর রশিদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিরাপত্তা জোরদার করেন। এছাড়াও হিন্দু সংগঠন এবং হিন্দু মহাজোট স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন।

ওইসময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু মহাজোটসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন