POPULAR BD NEWS
Popular BD News Logo

কুরবানির শরিকদের কেউ মারা গেলে অন্যরা কী করবেন?

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: জুন ২৫, ২০২৩ | সময়: ৭:০২ অপরাহ্ণ

প্রশ্ন: কুরবানির শরিকদের কেউ মারা গেলে তখন অন্যান্য শরিকরা কি করবে?

উত্তর: শরিকরা মাইয়েতের ওয়ারিশদের কাছে কুরবানির অনুমতি  চাইবে।  যদি তারা অনুমতি দিয়ে দেয় তাহলে স্বাভাবিক নিয়মে ওই পশু দিয়ে কুরবানি করবে এবং কুরবানির অন্যান্য গোশতের মতো ওয়ারিশরা তার গোশত খেতে পারবে এবং দান ও করতে পারবে।

ওয়ারিশরা অনুমতি না দিলে ওই শরিকের টাকা ফেরত দিয়ে দেবে। সেক্ষেত্রে মাইয়েতের স্থানে অন্য কাউকে শরিক করা যাবে।

সূত্র: বাদায়েউস সানায়ে -৪/২০৯, আল মুহিতুল বুরহানি ৮/৪৭৮, খুলাসাতুল ফাতাওয়া ৪/৩১৫

উত্তর লিখনে: মুফতি সাদেকুর রহমান,  মুফতি ও মুহাদ্দিস, শেখ জনূরুদ্দীন (র.) দারুল কুরআন মাদ্রাসা, চৌধুরীপাড়া ঢাকা
 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন