হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ উপজেলা ই সেন্টারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলামের সভাপতিত্বে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মোহাম্মদ মাইনুদ্দিন, ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মির্জা শিউলী পারভীন মিলি, হাজীগঞ্জ থানার ওসি( তদন্ত) নজরুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফা, কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, জনস্বাস্থ্য প্রকৌশলী মাহবুব আফসার, পৌর কাউন্সিলর আজাদ হোসেন মজুমদার, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাদি, মিজানুর রহমান মিলন, কাজী নুরুর রহমান বেলাল, গিয়াস উদ্দিন বাচ্চু, ইউছুপ প্রধানীয়া সুমন, মনির হোসেন, মোস্তফা মজুমদার, সকল ইউনিয়নের চেয়ারম্যান ও প্রসাশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এর আগে কৃষি অধিদপ্তরের আয়োজনে বীজ ও গাছের চারা বিতরণ করা হয়। ওই সময় টেলি কনফারেন্স বক্তব্য রাখেন চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহারাস্তি নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর (অব:) রফিকুল ইসলাম বীর উত্তম।