POPULAR BD NEWS
Popular BD News Logo

নোয়াখালী স্বামীকে গাছে বেঁধে নববধূকে পালাক্রমে ধর্ষণ, ২ যুবক গ্রেফতার

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: জুন ২১, ২০২৩ | সময়: ৫:৫৫ অপরাহ্ণ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়া এক গৃহবধূকে (১৮) গণধর্ষণের ঘটনায় আনোয়ার হোসেন রিয়াদ (৩০) ও জালাল উদ্দিন মিস্টার (২৭) নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত ২০ মার্চ তাদের বিয়ে হয়।

গ্রেফতার দুই যুবকসহ তিনজন ওই গৃহবধূর স্বামীকে বেঁধে রেখে পালাক্রমে ধর্ষণ করে। মঙ্গলবার গভীর রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার যুবকরা হলেন- মুছাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের একরামুল হকের ছেলে আনোয়ার হোসেন রিয়াদ ও একই ওয়ার্ডের আলাউদ্দিনের ছেলে জালাল উদ্দিন মিস্টার। এ ঘটনায় এখনো পলাতক রয়েছে নুরনবীর ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৫)।

জানা গেছে, গত বুধবার সকালে জেলার সদর উপজেলার নোয়াখালী ইউনিয়ন থেকে মোটরসাইকেলযোগে মুছাপুর রেগুলেটর পর্যটন এলাকায় ঘুরতে যান ওই দম্পতি। রেগুলেটর পার হয়ে বেলা ১১টার দিকে পূর্বপাশের বাগানের সড়কে দাঁড়িয়ে ছবি তোলার সময় রিয়াদ, আলাউদ্দিন ও জাহাঙ্গীর দেশীয় অস্ত্র নিয়ে তাদের ভয়ভীতি দেখায় এবং গৃহবধূর স্বামীকে মারধর করে।

একপর্যায়ে তারা গৃহবধূর স্বামীকে গামছা দিয়ে গাছের সঙ্গে বেঁধে রেখে বাগানের ভেতরে নিয়ে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে। পরে ধর্ষকরা এ ঘটনা কাউকে বললে তাদের প্রাণে মেরে ফেলার হুমকিও দেয়। এ ঘটনায় গত ১৮ জুন ভুক্তভোগী নারীর স্বামী বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করলে আসামিদের গ্রেফতারে অভিযানে নামে পুলিশ।

মামলার বাদী বলেন, গত ২০ মার্চ আদালতের মাধ্যমে তাদের বিয়ে হয়। ওই দিন মুছাপুর ঘুরতে গেলে আসামিরা আমাকে বেঁধে রেখে বাগানের ভেতরে নিয়ে আমার স্ত্রীর ওপর পাশবিক নির্যাতন চালায়। তিনি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে মামলায় অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। অপর পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র: যুগান্তর

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন