POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে টেস্টারদের সম্মানী প্রদান 

খালেকুজ্জামান শামীম - চাঁদপুর | প্রকাশিত: জুন ২১, ২০২৩ | সময়: ৩:৪৬ অপরাহ্ণ
হাজীগঞ্জে পানি সরবরাহে আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পে টেস্টারদের মাঝে সম্মানী প্রদান করা হয়েছে।
বুধবার সকালে হাজীগঞ্জ উপজেলা ই-সেন্টারে সম্মানী প্রদান উপলক্ষে হাজীগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম তানজিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো: মাঈনুদ্দিন, বিশেষ অতিথি ছিলেন জনস্বাস্থ্যের সহকারি প্রকৌশলী মাহবুব আফসার।
ওই সময় বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ প্রমূখ।
সর্বশেষে টেস্টারদের মাঝে সম্মানী বিতরন করা হয়।
সভায় উপজেলা প্রসাশনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা কর্মচারিরা উপস্থিত ছিলেন
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন