POPULAR BD NEWS
Popular BD News Logo

মেঘনা পোস্ট নিউজ পোর্টালের ১ম বর্ষপূর্তি কেক কেটে উদযাপন

হোসেন বেপারী | প্রকাশিত: জুন ২০, ২০২৩ | সময়: ৯:৫৬ অপরাহ্ণ

চাঁদপুর জেলার জনপ্রিয় নিউজ পোর্টাল মেঘনা পোস্টের ১ম বর্ষপূর্তি কেক কেটে উদযাপন করা হয়েছে।

 

মঙ্গলবার বিকেলে হাজীগঞ্জ পশ্চিম বাজার স্টার হোটেল এন্ড মিনি চাইনিজ রেষ্টুরেন্ট কেক কেটে দোয়া ও মুনাজাতের মাধ্যমে এ বর্ষপূর্তি উদযাপন করা হয়।

 

বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রাদেশিক বিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদ নির্বাচনে হাজীগঞ্জ শাহরাস্তি আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী খোরশেদ আলম খুশু, হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন, ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, হাজীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুন্সী মোহাম্মদ মনির, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিফাত, দৈনিক যুগান্তর পত্রিকার হাজীগঞ্জ খালেকুজ্জামান শামীম, দৈনিক যায়যায়দিন পত্রিকার হাজীগঞ্জ প্রতিনিধি এনায়েত মজুমদার, এস এ টিভি ও প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু, মেঘনা পোস্ট এর প্রকাশক মজিবুর রহমান রনি, সম্পাদক গাজী মহিউদ্দিন, দৈনিক চাঁদপুরের হাজীগঞ্জ প্রতিনিধি মনজুর আলম পাটোয়ারী, দেশ রূপান্তরের হাজীগঞ্জ প্রতিনিধি পাপ্পু মাহমুদ, মেঘনা পোস্ট এর সহ-সম্পাদক ইরফানুজ্জামান নিরব, বার্তা সম্পাদক মো.মোশারফ হোসেন, আইটি ইনচার্জ আব্দু্ল্লাহ মেরাজ, শাহরাস্তি প্রতিনিধি হাসানুজ্জামান, জাহাঙ্গীর আলম।

 

এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় পেশাজীবী সমাজ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক জেএইচ টিপু, হাজিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোঃ হোসেন উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন হাফেজ জুনাইদ হোসেন আল-কাদেরী।

 

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন