POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় বিদেশী মদ ও গাঁজা’সহ নোয়াখালীর মিলন গ্রেফতার

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: জুন ১৭, ২০২৩ | সময়: ৬:৩৪ অপরাহ্ণ

কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন কাজীপাড়া এলাকা হতে ৮৯ বোতল বিদেশী মদ ও ২.৩ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব-১১।

র‌্যাব-১১ একটি আভিযানিক দল  শনিবার সকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন কাজীপাড়া এলাকায় বিশেষ
অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৮৯ বোতল বিদেশী মদ ও ২.৩ কেজি গাঁজা’সহ একজন মাদক
ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী নোয়াখালী জেলার সেনবাগ থানার কেশারপাড় গ্রামের আঃ গফুরের ছেলে এমদাদুল হক মিলন (২৪)।

র‌্যাব-১১ এর স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম জানান,  গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন