উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১০-জুন) বিকালে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ট্যালিকনফারেন্সে টুর্নামেন্টের উদ্বোধন করেন হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম।
এরপরই উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হাজীগঞ্জ পৌরসভা একাদশ বনাম ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়ন একাদশ।
৩০ মিনিট করে ৬০ মিনিটের খেলায় দু’দলের খেলোয়াড়দের লক্ষ বিজয়ের। আক্রমণ পাল্টা আক্রমণে প্রথম আর্ধে একাধিক সুযোগ পেলেও লক্ষে পৌঁছাতে পাবেনি কেউই। তবে ম্যাচের ২৪মিনিটের মাথায় ডি-বক্স থেকে ১১ নাম্বার জার্সি পরিহিত সাকিব হোসেনের অসাধারণ সর্টে এক-শূণ্য গোলে লিড পায় হাজীগঞ্জ পৌরসভা একাদশ। এক-শূণ্য গোল নিয়ে বিরতিতে যায় দু’দল।
দ্বিতীয় আর্ধের খেলা শুরু হওয়ার নয় মিনিটের মাথায় আট নাম্বার জার্সি পরিহিত তানভিরের গোলে ২-০ গোলে এগিয়ে যায় হাজীগঞ্জ পৌরসভা একাদশ। ২০ মিনিটে নয় নাম্বার জার্সি পরিহিত সজিব ও খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে তিন নাম্বার জার্সি পরিহিত নঈমের গোলে চার-শূণ্য গোলে জয় পায় হাজীগঞ্জ পৌরসভা একাদশ।
মাঠে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধনী খেলা উপভোগ করেন হাজীগঞ্জ পৌর মেয়র আ.স.ম. মাহবুব উল আলম লিপন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সাঈদ চৌধুরী’সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা।