POPULAR BD NEWS
Popular BD News Logo

প্রেমে প্রতারিত হয়ে দুধ দিয়ে যুবকের গোসল

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: জুন ১০, ২০২৩ | সময়: ৭:২৭ অপরাহ্ণ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নে প্রেমে প্রতারিত হয়ে রাগে-ক্ষোভে মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করেছেন এক যুবক।

শনিবার চন্দনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ডালিম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বেলা ১১টায় ওই ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ওই যুবক হলেন, গোয়ালপাড়া গ্রামের আহাদ আলী (২০)।

চেয়ারম্যান ডালিম হোসেন জানান, আহাদের সঙ্গে একই গ্রামের এক স্কুলছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি ওই মেয়েটির পার্শ্ববর্তী গ্রামে বিয়ে হয়ে যায়। এরপর আহাদ মানসিকভাবে ভেঙে পড়েন। অভিমান ও ক্ষোভে আহাদ মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করার সিদ্ধান্ত নেন।

তিনি আরও জানান, শনিবার বেলা ১১টায় নিজবাড়িতে পরিবার ও স্থানীয়দের উপস্থিতিতে দুধ দিয়ে গোসল করেন আহাদ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন