কয়লার মজুত শেষ হয়ে যাওয়ায় বাঁশখালীর এস এস পাওয়ার প্লান্ট বন্ধ হয়ে গেছে। শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন এস এস পাওয়ার প্লান্টের উপ-পরিচালক (ইলেক্ট্রিক্যাল) ফয়জুর রহমান। তিনি আরও জানান, বিদ্যুৎ কেন্দ্র চালু হতে কিছুদিন সময় লাগবে।
গত ৩ জুন কয়লার অভাবে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় পটুয়াখালীর ১ হাজার ৩২০ মেগাওয়াট পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। প্ল্যান্টের ম্যানেজার শাহ আব্দুল মাওলা এ তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য, এস এস পাওয়ার ওয়ান লিমিটেড বাংলাদেশ ও চীনের যৌথ মালিকানায় প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান। যার বিনিয়োগকৃত অর্থের পরিমাণ প্রায় ২.৬ বিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ হাজার কোটি টাকা)। এ কোম্পানির ৭০% মালিকানায় রয়েছে বাংলাদেশের স্বনামধন্য বৃহৎ ব্যবসায়িক প্রতিষ্ঠান এস আলম গ্রুপ এবং চীনা কোম্পানি সেপকো থ্রির রয়েছে ৩০% মালিকানা।