POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লার ফাহাদ গ্রেফতার

চাঁদপুরে স্কুল ব্যাগে মিললো ছয় কেজি গাঁজা

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুন ৯, ২০২৩ | সময়: ১:৪৪ অপরাহ্ণ
চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ফাহাদকে আটক করা হয়েছে।
আটককৃত মোঃ ফাহাদ (১৯) কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার মুরাপাড়া গ্রামের বাসিন্দা।
শুক্রবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, শুক্রবার বাংলাদেশ কোস্ট গার্ড  স্টেশন চাঁদপুরে লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এর নেতৃত্বে চাঁদপুর লঞ্চ ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন সময়ে চাঁদপুর থেকে বরিশাল গামী যাত্রীবাহী লঞ্চ এম ভি পুবালি-২ তল্লাশি করে একটি বড় স্কুল ব্যাগের ভিতরে রাখা ০৩ টি প্যাকেট থেকে ০৬ কেজি ৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
তিনি আরও বলেন, জব্দকৃত গাঁজাসহ আটককৃত মাদক ব্যাবসায়ীকে চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন