হাজীগঞ্জ উপজেলার আনোয়ার আলী মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেম্পাসে নুরজাহান আ. রব মিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার ২নং বাকিলা ইউনিয়নে প্রতিষ্ঠানটির মাঠে ফ্রী মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন বীর মুক্তিযুদ্বা আব্দুর রব মিয়া খোকন (বিএসসি)।
ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মো. বিল্লাল হোসেন রিপন।
নুরজাহান আব্দুর রব মিয়া ফাউন্ডেশের চেয়ারম্যান এড. ইমাম হোসাইন টিটুর সভাপতিত্বে মেডিকেল ক্যাম্পে সার্বিক সহযোগিতা করেন বিশিষ্ট সমাজ সেবক মো. সফিউল আলম ও ইঞ্জিনিয়ার মো: শাখাওয়াত হোসেন।
মেডিকেল ক্যাম্প সার্বিকভাবে তত্ত্বাবধানে ছিলেন মো: আবু রায়হান, শফিকুল ইসলাম, নাবিলা বেগম, মাওলানা আবু সুফিয়ান, মো: আরিফুল ইসলাম, মো: সোহেল রানা, মো: মহিউদ্দিন মৃধা, আব্বাসউদ্দীন সহ এলাকার বিশিষ্টজনেরা।
ফ্রী ক্যাম্পে নিয়োজিত ডা: ফারজানা রশিদ সারাহ্ এমবিবিএস,ডিএমউ (আলট্রাসনোগ্রাফি) ডা. আবু মুছা,এমবিবিএস, সিএমইউ (আলট্রাসনোগ্রাফি) ডা. সুহিতা রাহমান এমবিবিএস।