POPULAR BD NEWS
Popular BD News Logo

আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টে ১-০ গোলে বিজয়ী হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ

মো. হোসেন বেপারী | প্রকাশিত: জুন ৬, ২০২৩ | সময়: ৯:১০ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করার সুযোগ পায় হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ ও হাজীগঞ্জ ডিগ্রি কলেজ।

 

মঙ্গলবার বিকালে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয় উত্তেজনাকর ম্যাচটি।

 

দু’দলেরই মাঠে জয়ের জন্য মরিয়া, কারণ বিজয়ী দল হাজীগঞ্জ উপজেলার হয়ে প্রতিনিধিত্ব করবেন চাঁদপুর জেলার আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টে।

 

৩০ মিনিট করে ৬০ মিনিটের খেলায় দু’দলের আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠে ম্যাচটি। খেলার প্রথম আর্ধে হাজীগঞ্জ ডিগ্রি কলেজের প্লেয়ারদের অনুকূলে বেশিরভাগ বল থাকলেও দু’বার গোল করার সুযোগ পায় হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ।

 

একে একে দু’টি সুযোগ কাজে লাগাতে না পারা দলটাই চমক দেখালো খেলার ২৫ মিনিটের মাথায়। হাজীগঞ্জ ডিগ্রি কলেজের গোল পোস্টের জালে বল জড়িয়ে ১-০ গোলে হাজীগঞ্জ মডেল সরকারি কলেজকে লিড এনে দেয় রবিন হোসেন।

 

১-০ গোলেই প্রথম আর্ধের খেলা শেষ করে দু’দল। দ্বিতীয় আর্ধের খেলা শুরু হতেই খেলায় ফিরতে মরিয়া হাজীগঞ্জ ডিগ্রি কলেজের প্লেয়াররা। যা রুখে দেয় হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ ফুটবল দল।

 

খেলায় নির্ধারিত সময় শেষে অতিরিক্ত পাঁচ মিনিট দিলে প্রথম মিনিটের সমতায় ফিরতে গিয়েও পরপর দু’বার ব্যর্থ হয় হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ফুটবল দল।

 

অতিরিক্ত পাঁচ মিনিট শেষে মাঠ রেপারী মো. পলাশ হোসেনের শেষ বাঁশি জানান দেয় ১-০ বিজয়ী হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ। এ জয়ে জেলা আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টে হাজীগঞ্জের হয়ে প্রতিনিধিত্ব করবেন তারা।

 

হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ ফুটবল দলের এ জয়ে খুশি কলেজের শিক্ষকরাও।

 

অভিনন্দন জানিয়েছেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাকির হোসেন সোহেল।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন