POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুর পুরান বাজার ডিগ্রী কলেজ সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান

কলেজ সংবাদদাতা | প্রকাশিত: জুন ৬, ২০২৩ | সময়: ৭:৪১ অপরাহ্ণ

চাঁদপুর পুরান বাজার ডিগ্রী কলেজ সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান-২০২১ হয়েছে।

 

মঙ্গলবার বেলা ২টা পুরান বাজার ডিগ্রী কলেজ ডাকাতিয়া ২ ছাত্র-শিক্ষক মিলনায়তনে শিক্ষক পরিষদের সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ফেরদৌসী বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ রতন কুমার মজুমদার। সঞ্চালনায় ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় ও সহকারী অধ্যাপক হাবিবুর রহমান পাটোয়ারী।

পবিত্র কোরআন তেলাওয়াত করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিদায়ী শিক্ষার্থী মো রুবেল হোসেন ।
বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতায় ছাত্র-ছাত্রীদের কে উদ্দেশ্য করে বলেন , তোমাদের এই বিদায়ের মধ্যেই কঠিন দিন পার করতে হব।তিনি আরো বলেন ছাত্রদের বড় চাকরি আর অনেক টাকা ইনকাম করলেই মানুষ হওয়া যায় না। মানুষ হতে হলে সম্মান, শ্রদ্ধা আর আদর্শবোধ থাকতে হবে তোমাদের মধ্যে।

তিনি আরো বলেন জেলার শ্রেষ্ঠ কলেজ হিসেবে নির্বাচিত হয়েছে পুরান বাজার ডিগ্রী কলেজ এতে শিক্ষক এবং ছাত্রছাত্রীদের অবদান অনস্বীকার্য ।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান নূপুর বিশ্বাস, ইংরেজি বিভাগের প্রধান মুজিবুর রহমান পাটওয়ারী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগীয় প্রধান ফেরদৌসী বেগম, সমাজকর্ম বিভাগীয় প্রধান মো: ঈমান হোসেন, অর্থনীতি বিভাগীয় প্রধান মো: শাহাদাত হোসেন, ব্যবস্থাপনা বিভাগীয় প্রধান শামীম সুলতানা।

এবং কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী এই সময় উপস্থিত ছিলেন।

বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তৃতা করেন, মিঠুন চন্দ্র, আল-আমিন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মো: মোস্তফা কামাল, প্রভাষক ইংরেজি।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন