POPULAR BD NEWS
Popular BD News Logo

ফারুকের আসনে আ.লীগের মনোনয়ন ফরম তুললেন সিদ্দিক

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: জুন ৫, ২০২৩ | সময়: ৬:৩৯ অপরাহ্ণ

চিত্রনায়ক ও সংসদ সদস্য (এমপি) বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠানের (ফারুক) মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে লড়তে আওয়ামীলীগের মনোনয়ন ফরম তুলেছেন ছোটপর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। যদিও আগে থেকেই বিষয়টি নিয়ে গুঞ্জন চলছিল। এবার তা নিশ্চিত করলেন অভিনেতা নিজেই।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন অভিনেতা সিদ্দিক। সেখানে বেশ কয়েটি ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন, আজ ঢাকা-১৭ ( গুলশান-বনানী ক্যান্টনমেন্ট) আসনের উপ-নির্বাচনের দলীয় মনোনয়ন ফরম নিলাম। সকলের কাছে দোয়াপ্রার্থী। সবাই আমার জন্য দোয়া করবেন।

মনোনয়ন ফরম পাওয়ার পর এই অভিনেতা গণমাধ্যমে বলেন, ‘আমার বিশ্বাস আ.লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকেই মনোনীত করবেন। নির্বাচনে লড়লে আমি সফল হব বলে আশাবাদী।’

প্রসঙ্গত, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চলতি বছরে (১৫ মে) মারা যান চিত্রনায়ক ফারুক। পরে তার আসন শূন্য ঘোষণা করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, ঢাকা-১৭ শূন্য আসনে ভোট হবে আগামী ১৭ জুলাই। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ১৫ জুন, মনোনয়নপত্র বাছাই ১৮ জুন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন