হাজীগঞ্জে পুলিশের অভিযানে আট কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ এর নির্দেশনায় উপ-পরিদর্শক সুফল চন্দ্র সিংহ হাজীগঞ্জ পৌরসভার এনায়েতপুর সাইনবোর্ড এলাকায় অবস্থান নেয়।
ওই সময় বোগদাদ পরিবহনে অভিযান পরিচালনা করে আট কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী সাগর আহমেদ(২২)কে গ্রেফতার করতে সক্ষম হয়। যার বাজার মূল্য ১লাখ ৬০হাজার টাকা। জানাগেছে, মাদক ব্যবসায়ী সাগর আহমেদ কুমিল্লায় যাচ্ছিলেন।
E/N