POPULAR BD NEWS
Popular BD News Logo

পদ্মা-মেঘনা থেকে বালুবাহী ৫০ টি বাল্কহেড জব্দ ও শতাধিক শ্রমিক আটক

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: জুন ১, ২০২৩ | সময়: ২:৩৫ অপরাহ্ণ

চাঁদপুরের পদ্মা-মেঘনায় অভিযানে ৫০ টি বাল্কহেড জব্দ ও শতাধিক শ্রমিক আটক করেছে নৌ-পুলিশ। বৃহস্পতিবার ভোর থেকে নৌ-পুলিশের কয়েকটি ইউনিট এই অভিযান পরিচালনা করেন। দুপুরে পদ্মা মেঘনা নদীর এখলাসপুর এলাকায় বাল্কহেডগুলো জড়ো করে নৌ-পুলিশ।

নদীতে রাতে অবৈধ বালু উত্তোলন বন্ধ, অবৈধ বাল্কহেড জব্দ ও ঈদকে সামনে রেখে নৌ-পথে ডাকাতরোধে এ অভিযান করা হয়। বাল্কহেডগুলো মাওয়া, মুন্সীগঞ্জ ও ঢাকাসহ বিভিন্ন এলাকায় নদীর বালুর কাজে ব্যবহৃত হয়ে আসছে।

চাঁদপুর নৌ-পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান জানান, নৌপথে ঝুঁকিমুক্ত, নিরাপদ রাখা ও নদী রক্ষায় এ অভিযানে শতাধিক শ্রমিক আটক ৫০ টি বাল্কহেড জব্দ করা হয়েছে। কয়েকদিন ধরে খবর পাওয়া যাচ্ছে কিছু দুর্বৃত্ত নদীতে রাতে বালু উত্তোলন করা হয়। এখান থেকে দেশের কোন অঞ্চলে যেন বালুগুলো নিতে না পারে। এসব বিষয়ে কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নৌ-পুলিশ প্রধানের বরাত দিয়ে তিনি বলেন, নৌ-পথে কোন অনিয়ম বরদাস্ত করা হবে না।

অভিযানে চাঁদপুর সদর নৌ-পুলিশের অফিসার ইনচার্জ কামরুজ্জামানসহ বিভিন্ন পুলিশ ফাঁড়ির ইনচার্জ অংশ নেয়।

 

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন