র্যাব-১১ কুমিল্লার বিশেষ অভিযানে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন রামপুর এলাকা থেকে ৪৯০ বোতল ফেন্সিডিল’সহ দু্নজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কুমিল্লা র্যাব-১১। ওই সময় মাদক পরিবহণের ব্যবহৃত একটি কভার্ড ভ্যান জব্দ করে র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ একটি আভিযানিক দল অদ্য বুধবরি সকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন রামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪৯০ বোতল ফেন্সিডিল’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলোঃ নোয়াখালী জেলার সুবর্ণচর থানার চরমাকর্সমুল গ্রামের মোঃ আবু তাহেরের ছেলে মোঃ হাবিবুল্লাহ (২৬) এবং একই থানার উত্তর চর বাঘ্যা
গ্রামের মোঃ জামাল উদ্দিনের ছেলে মোঃ রুবেল (২৭)।
র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, এই বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।