জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলি ও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রবিবার (২৮ মে) সকাল চাঁদপুর জেলার শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম (বার), নির্বাচিত কমান্ডার, জেলা মুক্তিযুদ্ধো কমান্ড ইউনিট,চাঁদপুর যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, প্রেসক্লাবের সভাপতি এ এইচ এম আহসান উল্লাহ। সঞ্চালনায় ছিলেন এম আর ইসলাম বাবু।
আলোচনা সভার পূর্বে জেলার বিভিন্ন সংগঠনের শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক কামরুল হাসানসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
E/N