POPULAR BD NEWS
Popular BD News Logo

বুয়েটের ডাস্টবিন থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: মে ২৭, ২০২৩ | সময়: ৬:৫৩ অপরাহ্ণ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসের পাশের একটি ডাস্টবিন থেকে ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে বুয়েটের পাশের ডাস্টবিন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) দীপক বালা সংবাদ মাধ্যমকে বলেন, বুয়েটের পাশে ডাচ-বাংলা ব্যাংকের সঙ্গে ডাস্টবিনে একটি ছেলে নবজাতক পড়ে থাকার সংবাদ পাই। পরে আমরা নবজাতককে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, আশপাশের সিসি টিভির ফুটেজ দেখে কে বা কারা ওই নবজাতককে ফেলে গেছেন তা জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন