POPULAR BD NEWS
Popular BD News Logo

ক্যান্সারের কাছে হেরে গেলো মা

নানার বাড়ীতে মায়ের লাশ : এসএসসি পরীক্ষার হলে গেলো অনিক

মো. হোসেন বেপারী - চাঁদপুর | প্রকাশিত: মে ২৭, ২০২৩ | সময়: ১:০৯ অপরাহ্ণ

ভাগ্যের কি লিখন, গর্ভধারীনি মায়ের নিথর দেহ পড়ে আছে নানার বাড়িতে। এদিকে এসএসসি পরীক্ষায় অংশ নিতে ছেলে শফিকুল ইসলাম অনিক পরিক্ষার হলে।

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মোহাম্মদপুর গ্রামের মোল্লা বাড়ির কামাল হোসেনের ছেলে শফিকুল ইসলাম অনিক। প্রতিদিনের মতো এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিতে তৈরি হচ্ছে। হাসিখুশি মনে পরিক্ষা দিচ্ছে অনিক। কিন্তু এখনও অনিক জানে না গর্ভধারিনী মা আমেনা বেগম আর বেঁচে নেই।

আজ তার পদার্থ বিজ্ঞান পরীক্ষা। পরিক্ষা শেষে অনিকের জেঠাতো ভাই রুহুল কুদ্দুস দুলাল ও সাংবাদিক খালেকুজ্জামান শামীম তাকে চাঁদপুর সদর উপজেলার রঘুনাথপুর নানার বাড়িতে নিতে হলের সামনে অপেক্ষামান। বুঝতে দেয়নি কি হয়েছে। তখনও অনিকের জানা নেই নানার বাড়িতে গিয়ে মা বলে ডাকার মধুর নাম চিরতরে হারিয়ে গেছে।

অনিকের জেঠাতো ভাই সাংবাদিক খালেকুজ্জামান শামীম জানান, অনিক জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজ কেন্দ্রে।

দীর্ঘদিন মরণবিধি ক্যান্সারের কাছে হার মেনে শনিবার সকালে চিরকালের জন্য ঘুমিয়ে গেছে। রমজানের আগে চিকিৎসার জন্য বাবার বাড়ী যান অনিকের মা।

বিকালে জানাজার নামাজ শেষে অনিকের নানার বাড়িতেই দাফন করা হবে।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সাঈদ ও পপুলার বিডিনিউজের এডিটর মনিরুজ্জামান বাবলু।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন