কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানা এলাকা হতে ২৭ কেজি গাঁজা’সহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-১১।
এ সময় মাদক পরিবহণের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
র্যাব-১১ এর একটি আভিযানিক দল গত সোমবার সকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন আশ্রাফপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে পাঁচ কেজি গাঁজা’সহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
পৃথক অন্য আরেকটি অভিযানে র্যাব-১১ এর একটি আভিযানিক দল সোমবার রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন রামধনপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২২ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার দিশাবন্দ গ্রামের মোঃ আবু তাহেরের ছেলে মোঃ মেহেদী হাসান অনিক (২৩), নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানার চরকিশোরগঞ্জ গ্রামের মৃত ইয়াকিন আলী গাজীর ছেলে এবাইদুল্লাহ গাজী (৪৮), কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার দিশাবন্দ গ্রামের মফিজুল ইসলামের ছেলে মোঃ রিয়াদ হোসেন (২৪) এবং কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার সূর্যনগর গ্রামের মোহন মিয়ার ছেলে মোঃ খোরশেদ আলম (৩২)।
র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।