POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে সুপার শপে চুরির ঘটনায় মেয়ের জিম্মায় ছাড়া পেলো মা!

মো. হোসেন বেপারী - চাঁদপুর | প্রকাশিত: মে ২৩, ২০২৩ | সময়: ৫:৩৬ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের ওয়েলকাম সুপার শপে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে চোর শনাক্ত করেছে সুপার শপ কর্তৃপক্ষ। পরে পুলিশ, সাংবাদিক, ব্যবসায়ী সমিতির সদস্যদের উপস্থিতে মুছলেখা রেখে মেয়ের জিম্মায় মাকে ছেড়ে দেওয়া হয়েছে ।

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ভূমিকা কেমন হওয়া দরকার? কেনোইবা ব্যবসায়ী সমিতিতে মহিলা বিষয়ক সম্পাদিকা প্রয়োজন। তার সবগুলো উত্তরই মিলবে এই ফুটেজে।

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে বেশ কয়েক মাস ধরে মহিলা চোর চক্রের আনাগোনা বেড়েই চলছে। সিসিটিভি ক্যামেরা থাকা শর্তেও একাধিকবার ওয়েলকাম সুপার শপের মতো ব্যবসা প্রতিষ্ঠানেও চুরি ঘটনা ঘটেছে।

এসব ঘটনার পর এবার নড়েচড়ে বসেছে বাজার ব্যবসায়ী সমিতি ও ওয়েলকাম সুপার শপ কর্তৃপক্ষ।

মঙ্গলবার দুপুরে কচুয়া উপজেলার অজ্ঞাত নারী ওয়েলকাম সুপার শপে প্রবেশ করে দুটি নাম্বার ওয়ান মিল্ক, সাবান’সহ কয়েকটি পণ্য আড়ালে নেয়। সেই দৃশ্য সিসিটিভি ফুটেজে দেখে ওই নারীকে হাতেনাতে ধরে সুপার শপে কর্মরত কয়েকজন।

পরে খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পদ প্রার্থী হায়দার পারভেজ সুজন, সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী আবু নোমান রিয়াদ, মহিলা বিষয়ক সম্পাদিকা প্রার্থী সুবর্ণা আক্তার ও তাসলিমা ইসলাম মুক্তা ঘটনাস্থলে যায়।

দুই মহিলা সম্পাদিকা প্রার্থী অনেক চেষ্টা করেও অভিযুক্ত সেই নারীর মুখ থেকে কোনো কথা বের করতে পারেনি।

পরে ওই নারীর বড় মেয়েকে খবর দিয়ে মুছলেখা রেখে মেয়ের জিম্মায় ছেড়ে দেওয়া হয় তাকে।

এ নারীর মতো হাজীগঞ্জ বাজারে সক্রিয় হয়ে উঠা মহিলা চোরচক্র দমন করতে সুবর্ণা, মুক্তার মতো এমন মহিলা সম্পাদিকা এতোদিন চেয়েছিল ব্যবসায়ীরা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন