POPULAR BD NEWS
Popular BD News Logo

ভূমি সেবা সপ্তাহে সুবিদপুর পশ্চিম ইউনিয়ন ভূমি অফিসের লিফলেট বিতরণ 

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মে ২২, ২০২৩ | সময়: ১০:১৭ অপরাহ্ণ
ভূমি সেবা সপ্তাহ ২০২৩ উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়ন ভূমি অফিসের উদ্যোগে অনলাইন খাজনা দাখিলা প্রধান ও লিফলেট বিতরণ করা হয়েছে।
 সোমবার (২২ মে) দুপুরে সুবিদপুর পশ্চিম ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন গল্লাক বাজার এলাকায় ভূমি সেবা সহজ করণে ডিজিটাল ভূমি সেবা সমূহ সম্বলিত লিফলেট বিতরণের আয়োজন করা হয়।
ভূমি সেবা সপ্তাহ ২০২৩ উপলক্ষে এদিন সকাল থেকে সুবিদপুর পশ্চিম ইউনিয়ন ভূমি অফিসে অনলাইনে খাজনা দাখিলা প্রধান, ডিজিটাল নামজারি আবেদন ও সেবা গ্রহণকারী সাধারণ মানুষকে ভূমি সেবা সম্পর্কে সচেতন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সুবিদপুর পশ্চিম ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বাহাদুর শাহ, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আনোয়ারুল আজিম।
এছাড়াও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও সেবা গ্রহণকারী বিভিন্ন সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
সুবিদপুর পশ্চিম ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বাহাদুর শাহ বলেন, ভূমি সেবা সহজ করতে ডিজিটাল ভূমি সেবা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার যে উদ্যোগ নিয়েছে, তা বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। ডিজিটাল ফেস্টুন ও লিফলেট বিতরণের মাধ্যমে ভূমি সেবা সমূহ সম্পর্কে জনসাধারণকে জানানো হচ্ছে। ভূমি সেবার উন্নয়নের সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন