POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় ১৪ কেজি গাঁজা’সহ তিনজন মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: মে ২২, ২০২৩ | সময়: ৬:৪৩ অপরাহ্ণ

কুমিল্লায় যাত্রীবেশে মাদক পরিবহনের সময় ১৪ কেজি গাঁজা’সহ তিনজন মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব-১১।

র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল সোমবার সকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন ঝাকুনিপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৪ কেজি গাঁজা’সহ তিনজন মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মহিলা মাদক ব্যবসায়ীরা জয়পুরহাট জেলার সদর থানার আদর্শপাড়া গ্রামের মোঃ আনছারের মেয়ে রেশমা বেগম ডলি (৩০), সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার গোপরেখি গ্রামের মৃত মোশারফের মেয়ে মোমেনা ওরফে শান্তনা (৩৫) এবং দিনাজপুর জেলার হাকিমপুর থানার দক্ষিণ বাসিদ্ধপুর গ্রামের মৃত নুরুল ইসলামের মেয়ে অজুফা ওরফে আন্জুআরা (৩৬)।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত মহিলা আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন