কৈয়ারপুল সিটি ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার বিকালে হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের কৈয়ারপুল বালুর মাঠে এম এম ট্রেডার্স বনাম একতা স্পোর্টিং ক্লাবের ফাইনাল রাউন্ড বিশ মিনিট করে চল্লিশ মিনিট ধরে অনুষ্ঠিত হয়।
চল্লিশ মিনিটের খেলায় একতা স্পোর্টিং ক্লাব ১গোল ও এম এম ট্রেডার্স ২গোলে এগিয়ে চ্যাম্পিয়ন হয়।
চ্যাম্পিয়ন দল এম এম ট্রেডার্স ও রানার্সআপ একতা স্পোর্টিং ক্লাবের পুরুষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি বৃন্দ।
বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মো. সফিক সর্দারের সভাপতিত্বে ও সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের পশ্চিম শাখার সাধারণ সম্পাদক শাহিন আলম মুন্সীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ছিলেন, হাজীগঞ্জ ৫নং সদর ইউনিয়নের চেয়ারম্যান রোটা: মো. ইউসুফ প্রধানীয়া সুমন।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, কাতার আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মানিক হোসেন।
ওইসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য সোহরাব হোসেন, দেলোয়ার হোসেন সর্দার, আবুল বাসার ভূঁইয়া, সাইফুল ইসলাম সর্দার, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম পাটওয়ারী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোতালেব হোসেন পাটওয়ারী, মনির হোসেন, ফারুক খাঁন প্রমুখ।