POPULAR BD NEWS
Popular BD News Logo

কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিলো উপজেলা ছাত্রলীগ

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: মে ১৯, ২০২৩ | সময়: ৭:৪৬ অপরাহ্ণ

হাজীগঞ্জে হতদরিদ্র কৃষকের ধান কেটে মাথায় করে বাড়ি পৌঁছে দিলো উপজেলা ছাত্রলীগ নেতা মেহেদী হাসান আল-আমীন।

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত হাজীগঞ্জ পৌরসভার বলাখালের হতদরিদ্র কৃষক আবদুল আজিজের ৭২শতাংশ কৃষি  জমির ধান কেটে দিলো মেহেদী হাসান আল আমিনের নেতৃত্বে ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা।
এবিষয়ে হতদরিদ্র কৃষক আবদুল আজিজ বলেন, আমি হতদরিদ্র কৃষক। আমার পাকা ধান ক্ষেতে নষ্ট হচ্ছিল। কিন্তু শ্রমিক ও আর্থিক সঙ্কটের কারণে ধান কাটতে পারছিলাম না। ছাত্রলীগ নেতা মেহেদী হাসান আল আমিন আমার বিষয়টি জানতে পেরে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন। এতে আমি অনেক উপকৃত হয়েছি। আশা করি ছাত্রলীগ এভাবেই অসহায় মানুষের পাশে থেকে সবসময় সহযোগিতা করবে।
উপজেলা ছাত্রলীগ নেতা মেহেদী হাসান আল আমিন বলেন,  দেশবাসীর দুঃখ কষ্টে, বিভিন্ন দুর্যোগে সব সময় ছাত্রলীগ সাধারণ মানুষের পাশে দাড়িয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে ও চাঁদপুর জেলা ছাত্রলীগের নির্দেশক্রমে আমরা কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছি।
মেহেদী হাসান আল আমিনের নেতৃত্বে ধান কাটায় অংশ নেন বিশাল, সৈকত, ফরহাদ, মিনহাজ, সুমন, সানিসহ আরো অন্যান্য ছাত্রলীগের নেতা কর্মীরা।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন