POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে আট কেজি গাঁজা’সহ বরিশালের ইলিয়াস-জাহিদ আটক

মো. হোসেন বেপারী - চাঁদপুর | প্রকাশিত: মে ১৮, ২০২৩ | সময়: ১১:২৮ অপরাহ্ণ

হাজীগঞ্জে আট কেজি গাঁজা’সহ মো. ইলিয়াস পাঠান ও মো. জাহিদ সিকদার নামের দুই মাদক কারবারীকে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার দুপরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের এনায়েতপুর নামক স্থান থেকে হাজীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক সুফল চন্দ্র সিংহ সঙ্গীয় ফোর্স নিয়ে বোগদাদ বাসে তল্লাশি করে তাদের আটক করে।

আটককৃত মাদক কারবারিরা বরিশাল জেলার মুলাধী উপজেলার পুর্ব তেরচর এলাকার পাঠানবাড়ীর মৃত লিটন পাঠানের ছেলে মো. ইলিয়াছ পাঠান, একই উপজেলার মৃত সাত্তার সিকদারের ছেলে মো. জাহিদ সিকদারক।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর চাঁদপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন