POPULAR BD NEWS
Popular BD News Logo

আপত্তিকৃত ভোটার যাচাই-বাছায়ে মাঠে নেমেছে তদন্ত কমিটি

মো. হোসেন বেপারী - চাঁদপুর | প্রকাশিত: মে ১৭, ২০২৩ | সময়: ৬:৪৮ অপরাহ্ণ
হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে কয়েকজন প্রার্থীর বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিভিন্ন অভিযোগের কিছু আপত্তিকৃত ভোটারের নাম উল্লেখ করেছেন ওই প্রার্থীরা। ইতোমধ্যে সেই আপত্তিকৃত ভোটার যাচাই-বাছাই করতে মাঠে নেমেছে তদন্ত কমিটি।
মঙ্গলবার বিকালে প্রধান নির্বাচন কমিশন ইকবালুজ্জামান ফারুকের গঠন করা তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির আহবায়ক ও নির্বাচন কমিশনের সচিব সাংবাদিক মনিরুজ্জামান বাবলু, তদন্ত কমিটির সদস্য সাংবাদিক খালেকুজ্জামান শামীম ও শিক্ষক কামাল হোসাইন চৌধুরী স্ব-শরীরে উপস্থিত হয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করেন।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন