কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার কাপ্তান বাজার এলাকা হতে দশ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-১১।
এসময় মাদক পরিবহণের কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।
র্যাব-১১ এর একটি আভিযানিক দল মঙ্গলবার রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার কাপ্তান বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১০ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার বুড়িচং থানার মাশুরা গ্রামের মৃত কাজী দেলোয়ার হোসেনের ছেলে মোঃ কাজী কাদের (৩৫)।
র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।