হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনে একজনের মনোনয়নপত্র বাতিল ও তিন জনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। তবে সবাই ১৭ মে বুধবার আপিল করতে পারবেন।
মনোনয়নপত্র বাতিল হলো ৬ নং ওয়ার্ড কমিশনার পদ প্রার্থী নূরে আলম ভূঁইয়ার। এছাড়া মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে সহ-সাধারণ সম্পাদক পদ প্রার্থী এমরান হোসেন মুন্সী, বাণিজ্য সম্পাদক আমজাদ হোসেন ও ৩নং ওয়ার্ড কমিশনার পদ প্রার্থী জসিম খাঁন।
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার ইকবালুজ্জামান ফারুক জানান, মনোনয়নপত্র সমস্যা থাকলে আপিল করতে পারবে।
মঙ্গলবার হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনী কার্যালয়ে মনোনয়ন যাছাই বাছাই করা হয়। ওই সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার অধ্যাপক মো. সেলিম ও নির্বাচন কমিশনারের সচিব সাংবাদিক মনিরুজ্জামান বাবলু।