হাজীগঞ্জ শাহরাস্তি সরকার জনগনের দুঃখ কষ্ট লাগবের জন্য দুইটি উপজেলার ২২টি ইউনিয়নে ব্যাপক উন্নয়ন মূলক কাজ করতে সক্ষম হয়েছে। যাহা দেশের পূর্বের সরকারে তুলনায় অনেক বেশি। দুইটি উপজেলার নদী ও খালের উপরে অসংখ ব্রিজ নির্মাণ, স্কুল, কলেজ, মাদ্রাসা, প্রথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণা করা হয়েছে এবং অনেক রাস্তা কাঁচা থেকে পাকা করণ করা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে বাকী কাজগুলো শেষ হবে বলে জানান সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
তিনি উপস্থিত জনগনকে উদ্দেশ্য করে বলেন, সাবেক সরকারের কথা আর বর্তমান শেখ হাসিনা সরকারের উন্নয়নের মাপ কাঠিতে আগামীতে নৌকা মার্কায় ভোট দিবেন এবং আমি আগামীতে নৌকা মার্কা নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাআল্লাহ।
তিনি গত ১৫ মে হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের পশ্চিম মুকুন্দসার সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয়ে নব নির্মিত দ্বিতল ভবনের উদ্ভোধন, মেনাপুর-নওগাঁও রাস্তার উদ্ভোধন ও ২নং দক্ষিন পশ্চিম রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের ভিত্তি প্রস্তরের স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন।
সোমবার সকালে মুকুন্দসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নব নির্মিত ভবনের উদ্ভোধনী অনুষ্ঠান সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সমাজ সেবক আব্দুল ওয়াহেদ মাস্টারের সভাপতিত্বে রাজারগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শাহ নেওয়াজ মুন্সির উপস্থাপনায় বক্তব্য রাখেন হাজিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী, রাজারগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী আবুল কালাম আজাদ, অভিভাবক সদস্য আবু তাহের প্রাধানীয়া, শিক্ষক রাশেদা বেগম।
দুপুরে ২নং দক্ষিন পশ্চিম রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: গিয়াস উদ্দিন মজুমদারের সভাপতিত্বে রাজারগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: হান্নান পাটওয়ারীর উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী মেজর (অব:) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক হাজী মো: জসিম উদ্দিন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আহসান হাবীব অরুন, রাজারগাঁও ফাজিল ডিগ্রি মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মো: আনিসুর রহমান, আওয়ামীলীগ নেতা মো: গোলামুর রহমান গোলাপ, এলাকাবাসীর পক্ষে মো: আলী’সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
E/N