POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় বিদেশী মদ ও গাঁজা’সহ গ্রেফতার দুই

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মে ১৫, ২০২৩ | সময়: ৫:১২ অপরাহ্ণ

কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন শাহাপুর ও বিবির বাজার এলাকা হতে ১৯ বোতল বিদেশী মদ এবং ১০ কেজি গাঁজা’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব-১১।

র‌্যাব-১১, এর একটি আভিযানিক দল সোমবার দিবাগত রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন শাহাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৯ বোতল বিদেশী মদ’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পৃথক অন্য আরেকটি অভিযানে র‌্যাব-১১ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন বিবির বাজার এলাকায় অভিযান পরিচালনা কালে ১০ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে
গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার শাহাপুর গ্রামের মোঃ শহীদুল ইসলামের ছেলে মোঃ জাবেদ (২২) এবং কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন বড় ধর্মপুর গ্রামের মোঃ আবুল কালামের ছেলে মোঃ সফর আলী (৩৫)।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন