হাজীগঞ্জ বড় মসজিদের মোতোয়াল্লী আলমগীর কবির পাটোয়ারীকে অস্থায়ী জামিন দিয়েছে চাঁদপুর আদালত।
রোববার হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী আজাদ রহমান মাসুদ মজুমদারের দায়ের করা মামলায় হাজিরা দিতে যান। হাজিরা দিতে গেলে আদালত তাকে অস্থায়ী জামিন দেয়।
আদালত সূত্র জানা গেছে, আগামী ১৪ জুন পর্যন্ত তাকে জামিন দেয়া হয়।
মামলার বিবরণে জানা গেছে, বাদী মাসুদ তার ব্যবসা প্রতিষ্ঠানের চুক্তিপত্র নিয়ে প্রতারণা ও নগদ অর্থ ফেরত না পাওয়া প্রসঙ্গ তুলে ধরে আলমগীর কবির পাটোয়ারীকে অভিযুক্ত করেন।