চাঁদপুরের কচুয়া পৌরসভার মেয়র জনাব নাজমুল আলম স্বপনের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার পৌরসভার অফিস রুমে সচিব জহিরুল আলম সর্দারের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনায় করেন ,মোঃ ইউছুব ভূইঁয়া। উক্ত অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পাঠ করেন,ইমাম ও খতিব হাফেজ মাওঃ সাহিন হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সহকারী প্রকৌশলি সাজ্জাদ হোসেন,নকশাকার বেলায়েত হোসেন,সার্ভারের মোঃ মহাসিন হোসেন,অফিস সহকারি,নাসির আলম নসু,হিসাবরক্ষক,ইমান হোসেন পিন্টু,সহকারী হিসাবরক্ষক,মোঃ আলমগীর,গাজী মনির হোসেন,কাউন্সিল,আমিনুল হক মিয়াজি,আঃ মন্নান,জাহাঙ্গীর আলমসহ অফিসের সকল কর্মচারী গনরা ।
E/N