POPULAR BD NEWS
Popular BD News Logo

১৭ জুন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: মে ১৪, ২০২৩ | সময়: ৫:৪৭ অপরাহ্ণ

আগামী ১৭ জুন চাঁদপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

গত ১০ মে এ সংক্রান্ত চিঠি জেলা আওয়ামী লীগের কাছে পাঠানো হয়েছে। শনিবার চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দন আহমেদ বিষয়টি অবহিত হয়েছেন বলে নিশ্চিত করেছেন ।

তিনি  বলেন, আমরা কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্তে সম্মেলন করতে প্রস্তত রয়েছি। তবে তার আগে মতলব উত্তর ও ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন শেষ করতে হবে।

এ বিষয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের সঙ্গে চলতি মাসের ১৮ তারিখ চাঁদপুর জেলাসহ দেশের অন্যান্য জেলার নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক হবে।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন